দাসুন শানাকার দল ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর অপেক্ষা ছিল ভারত কী ব্যবধানে আর কত দ্রুত জিতবে। শুবমান গিল আর ঈশান কিষানের উদ্বোধনী জুটি সেই অপেক্ষাটা দীর্ঘস্থায়ী হতে দেয়নি। দুই তরুণ ভারতকে জয়ের দরকারি রান এনে দিয়েছেন মাত্র ৬.১ ওভারেই।
১০ উইকেটের যে জয় ভারতকে এনে দিয়েছে এশিয়া কাপের অষ্টম শিরোপা। এ নিয়ে এশিয়ার মহাদেশীয় টুর্নামেন্টে ১৬ আসরের অর্ধেকবারই ট্রফি হাতে তুলল ভারত।
0 মন্তব্যসমূহ