Header Ads Widget

Responsive Advertisement

খালিস্তান আন্দোলন ঘিরে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে

খালিস্তানি তৎপরতাকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্কের আরও অবনতি হলো। চলতি বছরের জুনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত, এমন অভিযোগ এনে সে দেশের এক কূটনীতিককে কানাডা গতকাল সোমবার বহিষ্কার করেছে। পাল্টা ভারতও আজ মঙ্গলবার বহিষ্কার করেছে দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে। পাল্টাপাল্টি এই ব্যবস্থার ফলে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কবে ও কীভাবে তা স্বাভাবিক হবে, এখনই বলা কঠিন। হরদীপ সিং নিজ্জর কানাডায় বসবাসকারী শিখ নেতা। গত জুনে তিনি ভ্যাঙ্কুভারে এক গুরুদ্বারের কাছে আততায়ীর গুলিতে নিহত হন। তিনি ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে সে দেশে গিয়েছিলেন ১৯৭৭ সালে। ভারতের অভিযোগ, হরদীপ সিং ছিলেন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তানি টাইগার ফোর্স’ ও ভারতে নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’-এর কানাডা শাখার নেতা। ভারতের চোখে তিনি অপরাধী ও ‘ফেরার’। তাঁকে দেশে ফেরত আনতে আগ্রহী ছিল ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ